রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক প্রিন্স অ্যান্ড্রুর দুই মেয়ের সঙ্গেও কুখ্যাত এপস্টেনের দেখাসাক্ষাৎ ছিল *** তারেক রহমানকে নিয়ে তথ্যচিত্র ‘সবার আগে হাসিমুখ’ *** ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে বিএনপি *** পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী, প্রশ্ন আজহারির *** যৌন হয়রানির অভিযোগে বেরোবির ২ শিক্ষককে বরখাস্ত *** ‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’ *** ‘বিএনপিকে খুঁজে বের করতে হবে দলটির ভেতরে জামায়াতের হয়ে কারা কাজ করছে’ *** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

মানবাধিকার নিয়ে মোদীকে কোনো ‘বক্তৃতা’ দেবেন না বাইডেন : হোয়াইট হাউজ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫১ অপরাহ্ন, ২২শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

সাম্প্রতিক প্রেক্ষাপটে মহাগুরুত্বপূর্ণ এক সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরকালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে একাধিকবার বৈঠক ও নৈশভোজে অংশ নেবেন তিনি। কিন্তু এসময় ভারতীয় প্রধানমন্ত্রীকে মানবাধিকার বিষয়ে জো বাইডেন কোনো ‘লেকচার’ দেবেন না বলে জানিয়ে দিয়েছে হোয়াইট হাউজ।

চীনের ক্রমবর্ধমান আধিপত্য মোকাবিলায় ভারতকে পাশে চায় যুক্তরাষ্ট্র। বর্তমান বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতও চায় বিশ্ব মঞ্চে নিজেদের প্রভাব বাড়াতে। সফরকালে মোদী ও বাইডেন প্রতিরক্ষা সহযোগিতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং এবং ভারতে বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন চুক্তির বিষয়ে ঘোষণা করবেন বলে আশা করা হচ্ছে।

হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান গত মঙ্গলবার সাংবাদিকদের বলেছেন, মোদীর সামনে বাইডেন ভারতের গণতন্ত্র সূচকে পিছিয়ে পড়া এবং মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের উদ্বেগের বিষয়টি উত্থাপন করবেন। তবে এ বিষয়ে তিনি মোদীকে বক্তৃতা শোনাতে যাবেন না।

তিনি বলেন, সংবাদপত্র, ধর্মীয় বা অন্যান্য স্বাধীনতার প্রতি চ্যালেঞ্জ দেখলেই আমরা আমাদের মতামত জানাই। তবে এই কাজে বক্তৃতা দিতে চাই না বা দাবি করি না যে, আমাদের নিজস্ব কোনো চ্যালেঞ্জ নেই।

আরো পড়ুন: সম্পর্ক স্থিতিশীল করার ব্যাপারে সম্মত চীন-যুক্তরাষ্ট্র

সুলিভান বলেন, সর্বোপরি, ভারতে রাজনীতি এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানের প্রশ্ন কোথায় যাবে, সেটি ভারতীয়রাই নির্ধারণ করবেন। এটি যুক্তরাষ্ট্র নির্ধারণ করবে না।

২০১৪ সালে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে নরেন্দ্র মোদী পাঁচবার যুক্তরাষ্ট্র সফরে গেছেন। তবে পূর্ণাঙ্গ কূটনৈতিক মর্যাদার সঙ্গে এটিই হচ্ছে তার প্রথম রাষ্ট্রীয় সফর।

সূত্র: আল-জাজিরা

এম এইচ ডি/ আই. কে. জে/ 

যুক্তরাষ্ট্র জো-বাইডেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মানবাধিকার হোয়াইট হাউজ রাজনীতি কৃত্রিম বুদ্ধিমত্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250